Showing posts with label SEO. Show all posts
Showing posts with label SEO. Show all posts

Tuesday, 4 October 2016

SEO,  seo/ SEO সিও কি? SEO   কি?  কিভাবে SEO করবো?  শেখার পর আপনি কিভাবে আয় করতে পারেন, তার কয়েকটি কমন উপায় দেখুন। না দেখলে আপনার লস!

SEO, seo/ SEO সিও কি? SEO কি? কিভাবে SEO করবো? শেখার পর আপনি কিভাবে আয় করতে পারেন, তার কয়েকটি কমন উপায় দেখুন। না দেখলে আপনার লস!

ইও (SEO) শেখার পর আপনি কিভাবে আয় করতে পারেন, তার কয়েকটি কমন উপায় দেখুন। না দেখলে আপনার লস!
পোস্টটি করেছেনঃ আব্দুল কাদের (এডমিন) | ক্যাটাগরিঃ এসইও | সময়ঃ Aug 19, 2015 | দেখা হয়েছেঃ 28970 বার
SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টএর অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন সেবা বা ওয়েবসাইট মার্কেটিং করাই হচ্ছে SEO. শিখতে সহজ হওয়ায় নতুনদের অনেকেই এটা দিয়েই শুরু করতে চায় অনলাইন ক্যারিয়ার। কিন্তু এই ক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই অনলাইন থেকে উপার্জনকে একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে বেধে ফেলেছি। আমরা অনলাইনে আয় বলতে মনে করি এটা বুঝি- আপওয়ার্ক, ফ্রীল্যান্সার আর ইল্যান্স! কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আজ পর্যন্ত যারা সফল, এবং যাদের মুখ আপনি চেনেন, এমন কারও সম্পর্কে শুনেছেন কি, যে আমি আপওয়ার্কে কাজ করি? মোটেও নয়, যদি কাজ জানা থাকে আর কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনিও নিজেকে বদলে হয় উঠতে পারেন আরেক আপনি। ঠিক এই রকম একটি সম্ভাবনাময় সেক্টর হচ্ছে “সেলস এন্ড মার্কেটিং”। মার্কেটিং কি এটা আমরা সবাই জানি, এবং এটাও জানি একটা কোম্পানির যাবতীয় ইনকাম নির্ভর করে এর উপর। আর এই মার্কেটিং এর অন্যতম প্রধান এবং বৃহৎ সেক্টর হচ্ছে SEO.

অনেকেই আমাদের এসইও বাংলা টিউটোরিয়াল দেখে অথবা ইন্টারনেট থেকে আবার অনেকেই কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করে SEO শিখেছেন, কিন্তু কাজ শেখার পর আপনাদের মধ্যে যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে, আপনি কাজ কিভাবে করবেন? অনেকেই হয়ত জানেনই না, এসইও (SEO)  জানা থাকলে কত উপায়ে সেটাকে কাজে লাগিয়ে অনলাইন থেকে উপার্জন সম্ভব। ঠিক তাদের জন্যই আমাদের আজকের আয়োজন। তাহলে চলুন শুরু করা যাক..

এসইও জানা থাকলে আপনিও যেভাবে আয় করতে পারেন-

১. গুগল অ্যাডসেন্সঃ লিখালিখির অভ্যাস আছে? ভাল আর্টিকেল তৈরি করতে জানেন? তাহলে দেরি কেন, একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে আপনিও যুক্ত হয়ে যেতে পারেন বিলিয়ন মানুষের ভীড়ে। গড়ে নিতে পারেন নিজের জন্য একটা আলাদা জায়গা। আর সেখানে জুড়ে দিতে পারেন গুগলের মত কোম্পানির বিজ্ঞাপন যার নাম “Google Adsense” অনেকেই আছে যারা এই অ্যাডসেন্স দিয়ে নিজের জীবন পাল্টে দিয়েছে। কাজেই যদি লিখালিখিতে ভাল দক্ষতা থাকে তাহলে আপনি শুরু করতে দিতে পারেন ব্লগিং। এবং এই ক্ষেত্রে SEO আপনাকে করবে শতভাগ সহায়তা। কারণ, যদি জানা থাকে SEO তাহলে অল্প দিনেই আপনি আপনার ব্লগকে টেনে তুলতে পারবেন অনেক দূর। তো কি বুঝলেন?



২. অ্যাফিলিয়েট মার্কেটিংঃ অনলাইনের এক বিশাল জগত। সঠিক ভাবে এই সেক্টরে নিজেকে জড়াতে পারলে টাকার অভাব হবে না। যদি SEO এর সঠিক ব্যবহার করে টার্গেটেড কিওয়ার্ড গুগলের প্রথমে নিয়ে আসতে পারেন তাহলে তো হইসে কাজ! আপনি থাকবেন রাজা। তবে, শুনতে যতটা সহজ করতে কিন্তু অতটা নয়। এর জন্য প্রয়োজন প্রচুর শ্রম আর মেধা। কাজেই SEO এর জ্ঞানকে কাজ লাগিয়ে আপনিও অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে বেশ ভাল পরিমাণ আয় করতে পারেন।

৩. মার্কেটপ্লেসঃ আপওয়ার্ক, ইল্যান্স, ফ্রীল্যান্সার, ফাইভার, পিপল পার আওয়ার ইত্যাদি প্রচুর মার্কেটপ্লেস রয়েছে অনলাইনে। চাইলে সেগুলোতে জয়েন করে সেখান থেকে কাজ করেও আয় করতে পারেন। SEO এর প্রচুর কাজ রয়েছে মার্কেটপ্লেসে। দক্ষতার পরিচয় দিয়ে আপনিও যোগ দিতে পারেন ফ্রীল্যান্সারদের দলে।



৪. লোকাল মার্কেটঃ মনে রাখবেন, শুধু ইন্টারন্যাশনাল নয়, লোকাল মার্কেটেও কিন্তু রয়েছে প্রচুর কাজ। আপনি লোকালি বিভিন্ন প্রতিষ্ঠান বা ওয়েবসাইট মালিকের কাছ থেকে এসইও এর কন্ট্রাক্টে কাজ করতে পারেন। লোকালি কাজ করলে সবচাইতে বড় যে সুবিধাটি পাবেন, যত দিন যাবে লোকাল মার্কেটে আপনার চাহিদা বাড়তে থাকবে এবং ধীরে ধীরে আপনার প্রজেক্ট অর্ডার বাড়তে থাকবে।

৫. লোকাল ব্যবসাঃ আপনার যদি কোন ব্যবসা বা পণ্য থেকে থাকে এবং যদি আপনার SEO ভালভাবে জানা থাকে তাহলে সেটাকে সার্চ ইঞ্জিনে প্রোমোট করে আপনি আপনার ব্যবসায় যোগ করতে পারেন এক নতুন মোড়। মনে রাখবেন, আপনার ব্যবসার প্রতি ভালবাসা আপনারই সবচাইতে বেশি। তাই আপনার ব্যবসার টুকিটাকি SEO এবং মার্কেটিং যদি আপনি নিজেই করে ফেলতে পারেন তাহলে দ্রুত ব্যাবসায় সাফল্য অর্জন করা সম্ভব।

এক কথায়, যেহেতু আমাদের প্রয়োজনীয় তথ্য এবং সেবা খুজে বের করতে আমরা সার্চ ইঞ্জিন যেমন- গুগলে সার্চ করি এবং সেখান থেকে আমাদের কাঙ্খিত তথ্য খুজে বের করি। অপর দিকে SEO হচ্ছে, এই সার্চ ইঞ্জিনে কেউ যাতে আপনার পণ্য সহজে খুজে পায় সেই উপায়, মূলত এই জন্যই রয়েছে SEO এর ব্যপক চাহিদা। এর কাজ সঠিকভাবে জানা থাকলে আশা করা যায় কাজের অভাব হবে না। শুধু প্রয়োজন সঠিক বুদ্ধির এবং পরিশ্রমের।

পোস্টটি ভাল লাগলে ফেসবুকে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

এসইও সম্পর্কে আরও জানতে চাইলে বা শি

Sunday, 27 December 2015

ওয়ার্ডপ্রেস এ কিভাবে সিডিউল পোস্ট করবেন?

ওয়ার্ডপ্রেস এ কিভাবে সিডিউল পোস্ট করবেন?

ওয়ার্ডপ্রেস এ কিভাবে সিডিউল পোস্ট করবেন?


অনেকেই হয়ত জানেন না ওয়ার্ডপ্রেস এ সিডিউল পোস্ট করা যায়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ফিচার যা অনেক নতুন ওয়ার্ডপ্রেস ব্লগাররা জানেন না। এই আর্টিকেল এ আমি আপনাদের দেখাব কিভাবে ওয়ার্ডপ্রেস এ সিডিউল পোস্ট করা যায়।

সিডিউল পোস্ট কেন করবেন?

আপনি যখন কোন আর্টিকেল লিখবেন তখন মাথায় অবশ্যই রাখবেন যে, আপনি শুধু বাংলাদেশ এর ভিজিটর পাওয়ার জন্য আর্টিকেলটি লিখছেন না, আপনি লিখছেন বিশ্বের যে কোন প্রান্তের যে কোন পাঠক এর জন্য। আর তাই কখনোই তাদের টাইম জোন এর সঙ্গে আপনার টাইম জোন মিলবে না। তাহলে এটি একটি সমস্যা। আর এই সমস্যার সমাধান রয়েছে ওয়ার্ডপ্রেস এর নিজের কাছেই।
ধরুন আপনি একটি আর্টিকেল পোস্ট করেছেন দুপুর ৩টায়। কিন্তু আপনি যা আশা করেছিলেন সেরকম রেজাল্ট পেলেন না সেই আর্টিকেল থেকে, এতে আপনার মনটাই খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওই আর্টিকেলটাই আপনার ভিজিটর যখন বেশি আসে তখন পোস্ট করতেন, তাহলে প্রচুর ভিজিটর পেতেন। ভিজিটর কখন বেশি আসে টা জানতে হলে গুগোল এনালিটিক ব্যবহার করতে হবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন সিডিউল পোস্ট কেন করবেন?

কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ওয়ার্ডপ্রেস এ কিভাবে সিডিউল পোস্ট করবেন-



এই ধাপগুলো অনুসরণ করলেই আপনি ওয়ার্ডপ্রেস এ সিডিউল পোস্ট করতে পারবেন। 

কিভাবে পিন্টারেস্ট এর মেটা ট্যাগ আপনার ব্লগার সাইট এ অ্যাড করে ভেরিফাই করবেন? 

কিভাবে পিন্টারেস্ট এর মেটা ট্যাগ আপনার ব্লগার সাইট এ অ্যাড করে ভেরিফাই করবেন? 

কিভাবে পিন্টারেস্ট এর মেটা ট্যাগ আপনার ব্লগার সাইট এ অ্যাড করে ভেরিফাই করবেন? 

বিডি টেক টিউটর ওয়েবসাইট এর পিন্টারেস্ট টিউটোরিয়াল এ আপনাকে স্বাগতম এর আগের পর্ব গলুতে আমরা পিন্টারেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট এ পিন্টারেস্ট অ্যাড করতে হয় সেটা দেখিয়েছিলাম । আজকে আমরা ব্লগার সাইট এ কিভাবে পিন্টারেস্ট অ্যাড করতে হয় সেটা দেখাবো ।

 

আমরা জানি, বর্তমানে ব্লগ এসইও এর জন্য সামাজিক যোগাযোগ সাইটগুলোর ভূমিকা অনেক। যা আমাদের সাইটগুলোর সোশ্যাল সিগন্যাল বৃদ্ধি করে। সামাজিক যোগাযোগ সাইটগুলোর অনেকটিই প্রোফাইলের মাধ্যমে ডুফলো ব্যাকলিংক দিয়ে থাকে। তবে পিন্টারেস্ট এর মতো বড়মানের অথরিটি সাইট থেকে ডুফলো ব্যাকলিংক পাওয়া আসলেই অনেক কার্যকরী। তবে এই ব্যাকলিংক পাওয়ার ক্ষেত্রে কিছুটা কষ্ট আপনাকে করতে হবে। সেটি হলো আপনার সাইটটি পিন্টারেস্টে ভেরিফাই করা। এখানে সেই বিষয়টিই তুলে ধরা হলো। ফলে আপনি সহজেই আপনার সাইটের ডুফলো ব্যাকলিংক তৈরি করতে পারবেন মাত্র ৫/৭ মিনিটেই। আর হ্যা, আপনারা হয়তো জানেন একটি ডুফলো ব্যাকলিংক ১০০টি নোফলো ব্যাকলিংক থেকে বেশি পাওয়ারফুল।

এই কাজটির জন্য প্রথমে আপনাকে পিন্টারেস্টঅ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। এখন উপরের দিকে আপনার নামের উপর ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু পাবেন।

সেখান থেকে অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। সেটিং পেজ ওপেন হবে।

এখন Profile এ ক্লিক করে  আপনার সাইটের অ্যাড্রেসটি টাইপ করে কনফার্ম  বাটনে ক্লিক করতে হবে। আজ আমি দেখাবো এই মেটা ট্যাগ টি Blogger সাইট এ কিভাবে এড করতে হবে ।

 

 

উপরের দেখানো বক্স এ আপনার ওয়েবসাইট এর নাম লিখে কনফার্ম ওয়েবসাইট এ ক্লিক করুন ।

 

 

কনফার্ম এ ক্লিক করার পর উপরের ছবির মত দেখতে পাবেন এটি হোল একটি মেটা ট্যাগ এটি আপনার ওয়েবসাইট এ যোগ করবেন হেড অপশন এ আমি নিচে আমাদের ওয়েবসাইট এ যোগ করে দেখাচ্চি ।

প্রথমে আপনার ব্লগার সাইট এ লগ ইন করুন এবং আপনি যে সাইটে এ অ্যাড করতে চান সেটা তে প্রবেশ করুন । এবার বাম পাসের এডমিন অপশন থেকে টেম্পলেট এ ক্লিক করুন নিচের দেখানো ছবির মত ।

এবার  আপনি নিচের ছবিতে দেখানর মত এডিট এইচটিএমএল এ ক্লিক করুন ।

 

 

ক্লিক করলে আপনার সাইট এর টেম্পলেট এর কোড গুলি দেখতে পারবেন । আমাদের মেটা ট্যাগ টি হেড অপশন এর ভিতরে রাখতে হবে. এই জিনিস টা গুরুত্বপূর্ণ সকল মেটা ট্যাগ টি হেড ট্যাগ এ রাখতে হবে।নিচের ছবিতি দেখুন ।

হেড ট্যাগ সবার উপরে থাকে সুতরাং এটা খুজতে কোন সমস্যা হবে না এবার আমাদের কপি করা মেটা ট্যাগ টি যেটি  আমরা পিন্টারেস্ট থেকে পেয়েছিলাম সেটা এখানে পেস্ট করতে হবে নিচের ছবিতে লক্ষ্য করুন।

 

এবার সেভ টেম্পলেট এ ক্লিক করে টেম্পলেট টি কে সেভ করুন ।

এখন আপনি আবার পিন্টারেস্ট ওয়েবসাইট এ জান সেখানে নিচের ছবির মত ফিনিস এ ক্লিক করুন ।

 

ফিনিস এ ক্লিক করার পর নিচের ছবির মত আসবে সেখান থেকে সেভ সেটিং এ ক্লিক করে সেভ করুন ।

 

এই তো আমাদের কাজ শেষ । এবার পিন্টারেস্ট সাইট টি ক্লোজ করে আবার ভিজিট করুন এবং আপনার প্রোফাইল এ গিয়ে এডিট সেটিং এ জেয়ে দেখুন আপনার সাইট এর পাশে সাইট ভেরিফাই নামের নিচের মত একটা লেখা দেখা যাচ্ছে ।

তো আমাদের সাইট টি ভেরিফাই করা হয়ে গেলো।  আপনার সাইটের জন্য একটি ডুফলো ব্যাকলিংক হয়ে গেলো।

এই কাজটি করতে সর্বোচ্চ ৫/৭ মিনিট সময় লাগতে পারে। আপনার একাধিক সাইট থাকলে পিন্টারেস্টে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে সেটি ভেরিফাই করে নিতে পারেন।

Friday, 25 December 2015

অন পেজ অপটিমাইজেশন কি? / কিভাবে অন পেজ অপটিমাইজেশন করবো?

অন পেজ অপটিমাইজেশন কি? / কিভাবে অন পেজ অপটিমাইজেশন করবো?

অন পেজ অপটিমাইজেশন কি?

সাধারন ভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে আমরা ২ ভাগে ভাগ করতে পারি।
  • ১।অন পেজ অপটিমাইজেশন (On-Page Optimization)
  • ২।অফ পেজ আপটইমাইজেশন (Off-Page Optimization)

অন-পেজ অপটিমাইজেশন কথাটি দেখলেই বোঝা যায় যে ওয়েব পেজের মধ্যে যে সকল অপটিমাইজেশন করা হয় তাকেই অন-পেজ অপটিমাইজেশন বলা হয়।
আমরা একটু গভীর ভাবে বিষয়টিকে চিন্তা করার চেষ্টা করি।
প্রথমে অমাদের ভাবতে হবে আমরা ওয়েব পেজে কি কি কাজ করে থাকি। সাধারন ভাবে আপনার উত্তর হতে পারে লেখা লেখি করি, ছবি বসাই, গান আপলোড করি ফ্লাশ মিডিয়া বসাই ইত্যাদি। প্রায় ৭০% নতুন ওয়েব ডিজাইনাররা এসব নিয়েই ব্যস্ত থাকে।কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে এসব বিষয় গুলো প্রধানত প্রধান্য পায় না।এসকল বিষয়কে সার্চ ইঞ্জিনের জন্য উপযোগী করাই হল অন-পেজ অপটিমাইজেশন।ওয়েব পেজে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করা,কনটেন্ট লেখায় কলাকৌশল,লিংকের ব্যবহার,ইত্যাদি করে অন-পেজ অপটিমাইজেশন করা হয়।

অন-পেজ অপটিমাইজেশন এর বিষয়বস্তু

বেশ কিছু মৌলিক বিষয় নিয়ে অন পেজ অপটিমাইজেশন করা হয়।যেসব বিষয় গুলো সম্পর্কে আপনার জানা থাকলে আপনার অন-পেজ অপটিমাইজেশন করতে সুবিধা হয়।আসুন দেখে নিই অন-পেজ অপটিমাইজেশনে কি বিষয় অন্তভুক্ত থাকে
  • ১।মেটা ট্যাগের ব্যবহার
  • ২।টাইটেলে ট্যাগের ব্যবহার
  • ৩।কী-ওয়ার্ড ট্যাগের ব্যবহার
  • ৪।Description ট্যাগের ব্যবহার
  • ৫।ALT ট্যাগের ব্যবহার
  • ৬।h1-h6 ট্যাগের ব্যবহার
  • ৭।পেজ - ফাইলের নামকরন
  • ৮।কী ওয়ার্ড সমৃদ্ধ কনটেন্ট বনানো
  • ৯।XML Sitemaps তৈরী করণ ইত্যাদি।
এসকল বিষয় গুলোকে যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে ফলাফল আপনার হাতের মুঠোয়।আসুন এবার এসব বিষয় নিয়ে একটু ফুটবল খেলি।

১। মেটা ট্যাগ

মেটা ট্যাগ হল HTML এর এমন কিছু ট্যাগ যে গুলো আপনার ওয়েব সাইটের গুরুত্বপূর্ণ তথ্য গুলোকে সার্চ ইন্জিনের কাছে প্রকাশ করে থাকে।এসকল ট্যাগের মধ্যকার লেখা গুলো ব্রাউজারে প্রকাশ পায় না (টাইটেল ট্যাগ বাদে)।কিন্তু এই ট্যাগ ব্যবহারের ফলে সার্চ ইন্জিন বা অন্য ওয়েব ডেভলপাররা জানতে পারে ওয়েব সাইটের লেখক ,ওয়েব সাইট তৈরীর তারিখ, শেষ আপডেট করার সময় ইত্যাদি। তবে সকল ট্যাগ গুলো SEO তেমন গুরুত্বপূর্ণ নয় যতটা টাইটেলে,কী ওয়ার্ড,Description ট্যাগ গুলো। এই ৩টি ট্যাগ SEO জন্য অনেক গুরুত্বপূর্ণ মূলত আমরা এই তিনটি বিষয় নিয়েই আলোচনা করব।

মেটা ট্যাগ ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

এতোক্ষণ ধরে মেটাট্যাগ নিয়ে আমি যে বকবকানি করলাম হয়তো মনে আসতে পারে মেটা ট্যাগের প্রয়োজনীয়তা সমন্ধে।আসুন জেনে নিই কি জন্য মেটা ট্যাগের গুলো এতটা গুরুত্বপূর্ণ SEO এর জন্য।
মেটা ট্যাগ ২টি কারণের জন্য SEO তে গুরুত্বর্পর্ণ বিষয় হয়।
  • ১। মেটা ট্যাগ SERPs (Search Engine Result Page) সার্চ ইঞ্জিনের রেজাল্টের পেজে সাইটের তথ্য সরবারাহ করতে সাহায্যে করে।
  • ২। মেটা ট্যাগের মাধ্যমে আপনার ওয়েব সাইটকে SEO তে ভাল স্থানে রাখার পাশাপাশি সাইটের অন্যান্য অংশ বিভিন্ন ভিজিটরদের কাছে প্রকাশ পায়।
    এবার আসি মেটা ট্যাগের বর্ণনায়।

২।টাইটেল মেটা ট্যাগের ব্যবহার

টাইটেল মেটা ট্যাগ মানে বোঝাই যাচ্ছে এটা ব্যবহারিত হয় আপনার ওয়েব সাইটের শিরোনাম বা টাইটেল দেবার জন্য। এসইও তে টাইটেল মেটা ট্যাগ বিশেষ কোন কাজে আসে না। তবে একটি সুন্দর টাইটেল আপনার সাইটে অধিক ভিজিট (CRT) বাড়তে পারে।
আপনার পছন্দের কী- ওয়ার্ডের দ্বারা টাইটেল ট্যাগ লেখার সময় কিছু কিছু বিষয় মাথায় রেখে কাজ করলে এইসও তে সৌন্দর্য আরো বৃদ্ধি হবে। যেমনঃ-
  • ১। টাইটেলকে ৬৫ অক্ষরের মধ্যে রাখুন।
  • ২। যথাসম্ভব ছোট করে টাইটেল দিন, আবার বেশি ছোট করতে গিয়ে অদ্ভুত করে ফেলার দরকার নেই।টাইটেল আপনার দেয়া টার্গেটকৃত কীওয়ার্ডটি ব্যবহার করুন।
  • ৩। এ ধরণের চিহ্ন যেমন- ( @, #,!,%,^,() ....) ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • ৪।টাইটেল ট্যাগটিকে এমন ভাবে লিখবেন যাতে করে যে কেউ আপনার টাইটেল পড়ে সাইটে প্রবেশ করতে আগ্রহী হয়।
যেমন :আপনার সাইটি যদি Hinid Movie কী- ওয়ার্ড দিয়ে বানানো হয় তাহলে ভিজিটররা হিন্দি মুভি সম্পর্কে জানার জন্য ভিজিট করবে।সেখানে যদি আপনি টাইটেলর সাথে কেবল মাত্র Download কথাটি মিলিয়ে Download Hindi Movie করে দেন তাহলে আপনার সাইট যদি ২-৫ নম্বরের মধ্যেও থাকে তবে আপনি অন্যদের তুলনায় বেশি ভিজিটর পেতে পারেন।

৩।কী-ওয়ার্ড ট্যাগের ব্যবহার

কী-ওয়ার্ড ট্যাগ হল আপনার সাইটে যেসকল কী-ওয়ার্ড ব্যবহার করেন তার একটা সূচিপত্র হিসাবে কাজ করে থাকে।আমি এর আসে কী-ওয়ার্ড ট্যাগ নিয়ে একটি পর্ব করেছি।তাই রসম্পর্কে আমি বিস্তারিত বলছিনা।এর জন্য আপনারা আমার এই টিউন ও এই টিউনটি দেখতে পারেন।তাহলেই আপনারা কী-ওয়ার্ড নিয়ে সকল কিছু বুঝতে পারবেন।

৪।Description ট্যাগের ব্যবহার

Description ট্যাগটি ব্যবহার করা হয় আপনার সাইটের বা ওয়েব পেজের একটা ছোট Description বা বর্ণনা দেবার জন্য।আমরা যেমন একটা বিশদ বিষয়ের অনেক সময় সংক্ষেপে প্রকাশ করি তেমনি Description ট্যাগের মাধ্যমে সার্চ ইঞ্জিনকে আমরা আমাদের ওয়েব পেজের একটা সংক্ষিপ্ত বিবরণ দেয়া হয়।এটি SERPs পেজে সার্চ ইঞ্জিন গুলো প্রকাশ করে।
কিছু টিপস এর মাধ্যমে আপনি সুন্দর একটা Description আপনার সাইটের জন্য লিখতে পারবেন যেমন
  • ১। আপনার Description টি ২৫০ অক্ষরের মধ্যে রাখুন।কেননা প্রায় সকল সার্চ ইঞ্জিন ২৫০ অক্ষরের বেশী তাদের SERPs পেজে প্রকাশ করে না।
  • ২।এই ট্যাগে বানান যেন ভুল যায় না সেদিকে খেয়াল রাখুন।
  • ৩।ট্যাগটিতে আপনার পছন্দের কী-ওয়ার্ড লিখুন।তবে খেয়াল রাখবেন কোন কী-ওয়ার্ড বা বিষয় যেমন ৩ বারের বেশি ব্যবহার না করা হয়।
তাছাড়া টাইটেলে যেসকল টিপস দেয়া আছে তা আপনি Description ট্যাগে ব্যবহার করতে পারেন।আসলে ঘুরিয়ে ফিরিয়ে সকল কথাই এক।

আগামী অংশে যা থাকছে।

আগামী অংশে আমি অন পেজ অপটিমাইজেশনের যে সকল বিষয় নিয়ে আলোচনা করবো তা হল ৫।ALT ট্যাগের ব্যবহার
  • ৬।h1-h6 ট্যাগের ব্যবহার
  • ৭।পেজ - ফাইলের নামকরন
  • ৮।কী ওয়ার্ড সমৃদ্ধ কনটেন্ট বনানো
  • ৯।XML Sitemaps তৈরী করণ ইত্যাদি।
তো আজ এই পর্যন্তই আগামী অংশ দেখার জন্য সকলকে আমন্ত্রন জানাচ্ছি।সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

Wednesday, 23 December 2015

কিভাবে ব্লগ পোস্টকে অটোমেটিকভাবে SEO উপযোগী পোস্ট করবেন

কিভাবে ব্লগ পোস্টকে অটোমেটিকভাবে SEO উপযোগী পোস্ট করবেন

SEO (Search Engine Optimization)

একটি ব্লগের বা সাইটের জন্য খুবই দরকারি। কেননা- ব্লগে বা সাইটে ভিজিটর না পেলে আপনার সাইট অর্থহীন হয়ে পরবে। তার জন্যই সাইট কে সিইও করা খুবই দরকার। SEO করার পূর্বে আপনি সর্ব প্রথম আপনার সাইটকে গুগল অয়েবমাস্টার টুলে যুক্ত করুন এটিও সিইও এর মধ্যেই পরে। এর আগের পোস্টে SEO এর বেসিক পোস্ট নিয়ে আলোচনা করা হয়েছে । চাইলে SEO কি? কিভাবে ব্লগে পোস্ট SEO এবং Custom Robots txt যুক্ত করবে এক বার ঘুরে আসতে পারেন। চলুন শুরু করি কিভাবে ব্লগ পোস্টে কে অটোমেটিকভাবে SEO করবো?

এটিও জানুন - ব্লগ টাইটেল,মেটাট্যাগ,পোষ্টের অক্ষর গণনা করার দুর্দান্ত টুলস

প্রথম ধাপ-
প্রথমে আপনার gmail অ্যাকাউন্ট password দিয় লগইন করে ব্লগ সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপ-
তার পরে আপনার ব্লগে ড্রাপডাউন মেনু থেকে টেমপ্লেট নির্বাচন করে HTML নির্বাচন করবেন।
তৃতীয় ধাপ-
এরপর Ctrl+F চেপে সার্চ বক্সে </body> লিখে এন্টার চাপুন কিংবা </body> কোড টুকু কপি পেস্ট করেও করতে পারেন। </body> কোডটি খুঁজে পেলে নিচের কোডটি </body> উপরে পেষ্ট করুন।

<script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js' type='text/javascript'/>
<script type='text/javascript'>
//<![CDATA[
$(document).ready(function() {
$('img').each(function(){
var $img = $(this);
var filename = $img.attr('src')
$img.attr('title', filename.substring((filename.lastIndexOf('/'))+1, filename.lastIndexOf('.')));
$img.attr('alt', filename.substring((filename.lastIndexOf('/'))+1, filename.lastIndexOf('.')));
});
});
//]]>
</script>

চতুর্থ ধাপ-
এবার টেমপ্লেট সেভ করুন, ব্যাস আপনার এখনকার মতো কাজ শেষ। কয়েক দিন পর লক্ষ করুন আপনার আগের থেকে ভিজিটর বেড়ে গেছে।
এখন এখানেই। ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করুন। অসুবিধে হলে জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ। 

Monday, 23 November 2015

এস ই ও কি ও কেন? / What Is SEO / Search Engine Optimization?

এস ই ও কি ও কেন? / What Is SEO / Search Engine Optimization?

What Is SEO?

SEO stands for “search engine optimization.” It is the process of getting traffic from the “free,” “organic,” “editorial” or “natural” search results on search engines.

All major search engines sucxh as Google, Bing and Yahoo have primary search results, where web pages and other content such as videos or local listings are shown and ranked based on what the search engine considers most relevant to users. Payment isn’t involved, as it is with paid search ads.

Search engine optimization (SEO) :

is the process of affecting the visibility of a website or a web page in a search engine's unpaid results - often referred to as "natural," "organic," or "earned" results. In general, the earlier (or higher ranked on the search results page), and more frequently a site appears in the search results list, the more visitors it will receive from the search engine's users. SEO may target different kinds of search, including image search, local search, video search, academic search,[1] news search and industry-specific vertical search engines.

As an Internet marketing strategy, SEO considers how search engines work, what people search for, the actual search terms or keywords typed into search engines and which search engines are preferred by their targeted audience. Optimizing a website may involve editing its content, HTML and associated coding to both increase its relevance to specific keywords and to remove barriers to the indexing activities of search engines. Promoting a site to increase the number of backlinks, or inbound links, is another SEO tactic.

Wednesday, 18 November 2015

কাঠুরিয়া,  কাঠুরিয়ার গল্প

কাঠুরিয়া, কাঠুরিয়ার গল্প

কাঠুরিয়া, কাঠুরিয়ার গল্প, অনেক শুনালাম, এবার কাঠুরিয়া সংবাদ চলবে কাঠুরিয়াতে।  এর আগে আপনাদের দিয়েছি কাঠুরিয়া, কাঠুরিয়ার দ্বারুন দ্বারুন টিউটোরিয়াল।  দেওয়া হয়েছে
টিউটোরিয়াল,  ব্লগ ডিজাইন,  ব্লগ টেম্পলেট, ব্লগ ওয়েটগেট ও আরো অনেক অসাধারণ টিপ্স। 

কাঠুরিয়া। 

Friday, 13 November 2015