Showing posts with label ফেজবুক. Show all posts
Showing posts with label ফেজবুক. Show all posts

Tuesday, 22 December 2015

ফেসবুক একাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করুন আপনার প্রিয় আইডি

ফেসবুক একাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করুন আপনার প্রিয় আইডি

ফেসবুক একাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করুন আপনার প্রিয় আইডি 

প্রতিদিন ফেসবুকে যুক্ত হচ্ছে দুই লক্ষের অধিক নতুন ব্যবহারকারী, এছাড়াও ফেসবুকে রয়েছে ১ বিলিয়নের উপর সক্রিয় ব্যবহারকারী। তবে অনেকেই জানেন না তাঁদের প্রিয় ফেসবুক একাউন্টের নানান তথ্য কিভাবে নিরাপদ রাখতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্যবহারকা একাউন্ট থেকে নানান ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে কিংবা একাউন্টটাই হ্যাক হয়ে গেছে!

এসব ঝামেলা থেকে রেহাই পেতে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের তথ্য এবং একাউন্ট কিভাবে নিরাপদ রাখবে সেই নিয়ে আমাদের আজকের আয়োজন। পাসওয়ার্ড হচ্ছে সকল অনলাইন একাউন্টে সাইন আপ এবং লগ ইন এর প্রধান অংশ অনেকটা পাসওয়ার্ড হচ্ছে আপনার একাউন্টে প্রবেশের চাবি যেকেউ যদি আপনার পাসওয়ার্ড জেনে যেতে পারে তবে তার পক্ষে আপনার একাউন্ট হ্যাক করে নেয়া সময়ের ব্যাপার মাত্র। সুতরাং পাসওয়ার্ড নিয়ে বিশেষ ভাবনার কারণ রয়েছে।

আপনি যদি আপনার একাউন্ট নিরাপদ রাখতে চান তবে পাসওয়ার্ড দিতে হবে শক্তিশালী যেমন অবশ্যই আপনার জন্মদিন, জন্মসাল কিংবা মোবাইল নাম্বার ব্যাবহার করবেন না পাসওয়ার্ডে এতে করে হ্যাক পক্ষে অনেক সহজ হয়ে যাবে আপনার একাউন্ট হ্যাক করা। আপনি অবশ্যই আপনার ফেসবুক একাউন্ট  আপনার ব্যক্তিগত রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে ভ্যারিফাইড করে নিবেন এতে করে আপনার ফেসবুক একাউন্ট অনেকটা নিরাপদ হয়ে যাবে কারণ এর ফলে আপনি কোন কারণে যদি ফেসবুক পাসওয়ার্ড ভুলেও যান তবে ফেসবুক আপনাকে মোবাইলে পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগ দিবে।
অপরদিকে আপনার ইমেইল একাউন্টও কোন কারণে হ্যাক হতে পারে সে ক্ষেত্রেও ফেসবুক আপনার ভ্যারিফাইড নাম্বারে পাসওয়ার্ড পরিবর্তন করার সুযোগ দিবে। আপনার মোবাইলে ফেসবুক লগ ইন করার নোটিফিকেশান অন করে রাখুন এতে করে যদি কেউ আপনার একাউন্টে প্রবেশ করতে চায় তবে আপনার একাউন্টের পাসওয়ার্ড সে হ্যাক করলেও একাউন্টে প্রবেশ করতে তাকে আরেকটি পাসওয়ার্ড দিতে হবে যা ফেসবুক আপনার মোবাইলে SMS এর মাধ্যমে পাঠাবে।
ফলে এটি অনেকটাই কষ্ট সাধ্য হবে হ্যাকারের জন্য। তাহলে চলুন জেনে নিই কিভাবে আপনি আপনার মোবাইলে ফেসবুক লগ ইন নোটিফিকেশান চালু করবেন। > প্রথমে আপনার ফেসবুক একাউন্ট সেটিংয়ে প্রবেশ করুন। > এরপর একাউন্ট সিকিউরিটিতে ক্লিক করুন। এখানে লগ ইন নোটিফিকেশানে “Text message/Push notification” ক্লিক করুন। এরপর আপনার কাছে আপনার মোবাইল নাম্বার চাইবে ফেসবুক, নাম্বার দিলে কিছুক্ষনের মাঝে আপনার কাছে একটি SMS আসবে যে কোড ফেসবুক পাঠাবে সেটি এখানে দিন।
সব শেষে “Require a security code to access my account from unknown browsers” এই অংশে টিক দিয়ে বেরিয়ে আসুন। এবার আপনার ফেসবুক একাউন্ট অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা ব্যাবস্থ আওতায় চলে গেল। এবার আসি আপনার ফেসবুকে শেয়ার করা স্ট্যাটাস এবং ছবির নিরাপত্তা নিয়ে, আপনি যদি মনে করেন আপনার ছবি কিংবা আপনার ব্যক্তিগত বিষয় যা আপনি ফেসবুকে শেয়ার করছেন তা আপনার বন্ধুরা ব্যাতিত অন্য কেউ দেখতে পাবেনা তবে আপনি প্রত ছবি কিংবা এ্যালবাম শেয়ার করার সময় প্রাইভেসি ‘Only Friends’ দিয়ে দিতে পারেন।
অনেক ক্ষেত্রে প্রোফাই ছবি পরিবর্তন করা হলে বিশেষ ক্ষেত্রে মোবাইল থেকে টি স্বয়ংক্রিয় ভাবে পাবলিক দেখা যায় কিংবা অতীতের অনেক পোস্ট পাবলিক দেয়া আছে আপনি একে একে তা ‘ Friends’  বিরক্ত বোধ করছেন তবে আপনি চাইলেই এক ক্লিকে আপনার এখন পর্যন্ত শেয়ার করা সকল ছবি স্ট্যাটাস ‘Only Friends’ করে ফেলতে পারবেন এটা মোবাইল এবং কম্পিউটার উভয় দিয়েই করা যাবে। প্রথমে একাউন্ট সেটিংসে গিয়ে প্রাইবেসিতে প্রবেশ করুন এবার এখানে “Limit the audience for posts you’ve shared with friends of friends or Public?” এই অংশে ক্লিক করুন।
এখন আসবে “Limit Old Posts” এতে ক্লিককরলে আপনাকে ফেসবুক একটি নোটিফিকেশান বার দেখাবে যে আপনি কি সত্যি এট কিনা আপনি কনফার্ম দিন। ব্যাস হয়ে গেল! এখন আপনার প্রফাই ছবি থেকে সব কিছুই
‘Only Friends’ । ফেসবুকে অনেক ধরণের অ্যাপ্লিকেশান দেখা যায় কিংবা আপনার পরিচিত বা অপরিচিত অনেকেই আপনাকে নানান অ্যাপ ব্যবহারের ইনভাইটেশান পাঠাবে খেয়াল রাখবেন এসব অ্যাপ কম ব্যবহারের বিশেষ করে অপরিচত অ্যাপ অবশ্যই ব্যবহার করবেন না এতে আপনার প্রিয় আইডিটি হারাতে পারেন। আজ এটুকুই, সামনে ফেসবুক এবং ইমেল নিরাপত্তা বিষয়ক আরও পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।
হ্যাক করুন ফেসবুক একাউন্ট  কোন প্রকারের হ্যাকিং দক্ষতা ছাড়াই

হ্যাক করুন ফেসবুক একাউন্ট কোন প্রকারের হ্যাকিং দক্ষতা ছাড়াই

হ্যাক করুন ফেসবুক একাউন্ট  কোন প্রকারের হ্যাকিং দক্ষতা ছাড়াই

আজকাল এমন কেউ নেই ফেসবুক একাউন্ট নেই কিংবা ফেসবুক ব্যবহার করে না। ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন একটি সমস্যা হচ্ছে ফেসবুক একাউন্ট হ্যাকিং। বিভিন্ন সময় আমরা নানা কারণে ফেসবুক হ্যাকিং এর শিকার হয়ে থাকি। আজ এই টিউটোরিয়ালটি দেত্তয়া হচ্ছে সাবধানতা অবলম্বন করার জন্য। সকল জিনিষেরই ভালো মন্দ দুই দিকই আছে। ভালো দিক মন্দ দিক। যে যেটা গ্রহণ করে। কারো ক্ষতির উদ্দ্যেশে এই টিউটোরিয়ালটি করা হয়নি।


শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। কোন প্রকার দায়ভার টিউনারের নেই। সম্পূর্ণ নিজ দায়িত্বে টিউনটি পাঠ করবেন।

প্রথমে যেকোন একটি ইমেইল ঠিকানা লিখুন ফেসবুক সাইটে। পার্সত্তয়ার্ড এর জায়গায়  কিছু না লিখে নিচের Forgot your password ক্লিক করুন।
কাঙ্খিত ব্যবহার কারীর নাম লিখুন। সাধারণত http://facebook.com/……….. হয়ে থাকে। সার্চ বাটনে ক্লিক করুন।

এখন একটি একাউন্ট ব্যবহার কারীর ছবি এসেছে। আপনার কাঙ্খিত ব্যক্তি হলে No longer have access to these? এ ক্লিক করুন।

পরবর্তী পৃষ্ঠায় নতুন ইমেইল ঠিকানা দিন।

পরবর্তী পৃষ্ঠায় ব্যবহারকারীর নিরাপত্তা প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। কিন্তু আপনি কী তা জানেন। অতএব উত্তর ভুল দিন পর পর তিন বার। ভুল যেহেতু হয়েছে তার মাসুল দিন।

ইমেইল ঠিকানা এবং ব্যবহার কারীর নাম লিখুন। একটি মেইল আসবে আপনার ঠিকানায়।

সাধারণত সর্বোচ্চ ৭ দিনের মধ্যে উত্তর আসে ফেসবুক থেকে।এরপর একটি লিংক দেবে আপনাকে। সেই লিংক ধরে ধরে যেতে হবে সামনের দিকে।
 
পূর্ববর্তী ব্যবহার কারীর সাথে ফেসবুক একাউন্টে সংযোগ আছে এমন তিন জনের কাছে কোড যাবে। সেই কোড বসিয়ে দিলেই ব্যস। কিন্তু এই তিনজনের কোড পাবেন কী ভাবে? এজন্য তিনটি ভুয়া একাউন্ট বানিয়ে রাখুন এবং তার সাথে আগে থেকেই ফেসবুকে যোগ করে রাখুন। এভাবেই কোন প্রকারের হ্যাকিং এর নিয়ম কানুন না মেনে ফেসবুক একাউন্ট নিয়ে আসতে পারেন দখলে। টিউটোরিয়াল তো শেখা হল এবার নিজে নিরাপদে থাকবেন কী ভাবে? যখন তথন অচেনা কোন ফেসবুক ব্যবহার কারীকে এড করবেন না। পরিচিত কেউ ফেন্ড্র রিকোয়েস্ট পাঠালে আগে বুঝে নিন সেটি সত্যিকারের আপনার পরিচিত কারো একাউন্ট নাকি ভুয়া একাউন্ট!

Saturday, 19 December 2015

জেনে নিন ফেজবুকে নিজের পোস্টকে জনপ্রিয় করার উপায়

জেনে নিন ফেজবুকে নিজের পোস্টকে জনপ্রিয় করার উপায়

ফেসবুকে প্রোফাইল পিকচার
পাল্টেছেন
ঘণ্টাখানকে হয়ে গিয়েছে, অথচ
লাইক-কমেন্টস-এর
সংখ্যা তলানিতে।
কী করে নিজের পোস্টকে সোশ্যাল
সাইটে জনপ্রিয় করবেন? তার
উপায় নিয়ে এসেছে ‘প্লেগ’।
এটি একটি অ্যাপস। যে অ্যাপস
আপনার পোস্টকে সোশ্যাল
সাইটে ভাইরাল করার ক্ষমতা দেবে আপনাকে।
কী করতে হবে?
এই অ্যাপসটি ডাউনলোড করার
পর আপনার দ্বারা নির্বাচিত
চার বন্ধুর প্রোফাইল ওয়াল-এ
আপনার পোস্টকে সবার উপরে জায়গা করে দেবে।
পোস্টের পাশে লেখা থাকবে, এই
পোস্টটি শেয়ার করুন। আপনার
বন্ধুরা চাইলে এক ক্লিকে সেই
পোস্ট শেয়ার
হয়ে যাবে অন্যান্য বন্ধুদের ওয়ালেও। নিউজউইক জানাচ্ছে,
আপনার পোস্টকে কাস্টমাইজড
করে বন্ধুদের
প্রোফাইলে বারবার হিট
করাবে ‘প্লেগ’। প্লেগ-এর জনক
ল্যা জুডিন বলেন, আমরা চেষ্টা করছি যাতে এই
অ্যাপসকে ইন্টারনেট ছাড়াও
ব্যবহার করা যায়।

Tuesday, 8 December 2015

বাংলালিংক ফ্রি ইন্টারনেট ( ২০ টাকায় ৫০০ মেগাবাইট)

বাংলালিংক ফ্রি ইন্টারনেট ( ২০ টাকায় ৫০০ মেগাবাইট)

ফ্রি ইন্টারনেট নিয়ে অনেকতো গবেষনা করলেন, কিন্তু ফ্রি কি এতই সহজ।।  মনে রাখতে হবে ফ্রি একমাত্র আমাদের বাবা-মা ই দেই।  তাই মামা-বাবার কথা একটু ভাবুন।
যাক কথা না বাড়িয়ে কাজে আসি, 
বাংলালিংক দিচ্ছে ২০ টাকায় ৫০০ মেগাবাইট।  আপনি ২০ টাকা দিয়ে কিনে নিতে পারেন।  আমি ব্যাবহার করছি। 
পোষ্টি ট্যাগ করছি :
বাংলালিংক ফ্রি ইন্টারনেট, ফ্রি ইন্টারনেট, বাংলালিংক পেকেজ, বাংলালিংক অফার, বাংলালিংক ফ্রি অফার। 
কি কি আছে ২০ টাকার পেকেজে? 
ভাই পেকেজে শুধু ৫০০ মেগাই আছে,  এই পেকেজটি যারা কম টাকায় বেশি মেগা পেতে চায়,  কারণ পেকেজের ডেট যতই হোক (মানে ৩দিন হলেউ চলবে) মেগা বেশি হতে হবে। 
আপনি ২০ টাকা দিয়ে ৫০০ মেগা ( 3G) পেবেন,  যে কোন কিছুতে ব্যাবহার করতে পরাবেন। 
কিভাবে কিনবেন?
আপনার মোবাইল ডাইল অপশনে যান এবং ডাইল করুন:
*5000*99*1#
দেখুন কত টাকা দিয়ে কত মেগা কিনবেন?  এবার চয়েছ হলে 1 চাপুন।  আর খুশিতে ব্যাবহার করুন। 
.
নোট: অনেক সিমে ৯৯ টাকার পেকেজ দেখায়, ভয় পাবেন না,  আপনার সিমে ২৫ টাকা তুলুন, তারপর ডায়াল করুন হয়ে যাবে। 
ধন্যবাদ। 

Friday, 4 December 2015

ফেজবুক তথ্য সর্বশেষ

ফেজবুক তথ্য সর্বশেষ


ফেইসবুক লগইন পাতা
ধরণপাবলিক
ব্যবসা হিসাবেন্যাসড্যাক: FB
সংস্থাপিত ক্যামব্রিজ, ম্যাসাচুসেট্‌স, মার্কিন যুক্তরাষ্ট্র, ফেব্রুয়ারি ৪, ২০০৪
(১১ বছর আগে)
সদর দপ্তর মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
অঞ্চলিক পরিসেবামার্কিন যুক্তরাষ্ট্র (২০০৪–০৫)
বিশ্বব্যাপী (২০০৫–বর্তমান)
প্রতিষ্ঠাতা
মার্ক জাকারবার্গ
এডুয়ার্ডো স্যাভেরিন
এন্ড্রু ম্যাককলাম
ডাস্টিন মস্কোভিটজ
ক্রিস হিউজেস
প্রধান ব্যক্তিমার্ক জাকারবার্গ
(চেয়ারম্যান এবং সিএও)
শেরিল স্যান্ডবার্গ
(সিওও)
শিল্পইন্টারনেট
আয় $১২.৪৬৬ বিলিয়ন (২০১৪)[১]
বিক্রয় আয় $৪.৯৮২ বিলিয়ন (২০১৪)[১]
নীট আয় $২.৯৪ বিলিয়ন (২০১৪)[১]
মোট সম্পদ $৪০.১৮৪ বিলিয়ন (২০১৪)[১]
মোট ইকুইটি $৩৬.০৯৬ বিলিয়ন (২০১৪)[১]
কর্মী১০,০৮২ (মার্চ ২০১৫)[২]
সহায়কারী প্রতিষ্ঠানইন্সটাগ্রাম
হোয়াটসএ্যাপ
ওকুলাস ভিআর
প্রাইভেট কোর
ওয়েবসাইটwww.facebook.com তোর: facebookcorewwwi.onion[৩]
যে ভাষায় লিখিতসি++, পিএইচপি(এইচএইচভিএম হিসেবে)[৪] এবং ডি প্রোগ্রামিং ভাষা[৫]
আলেক্সা স্থান ২ (জুলাই ২০১৫)[৬]
সাইটের ধরনসামাজিক নেটওয়ার্কিং পরিষেবা
নিবন্ধীকরণআবশ্যক
ব্যবহারকারীরা১.৪৪ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী (৩১শে মার্চ, ২০১৫)[৭]
উপলব্ধ ভাষাসমূহবহুভাষিক (৭০)
বর্তমান অবস্থাসক্রিয়
ফেইসবুক বা ফেসবুক (ফেবু হিসাবে সংক্ষিপ্ত) বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ফেব্রুয়ারি ৪ তারিখে প্রতিষ্ঠিত হয়। এটিতে নিখরচায় সদস্য হওয়া যায়। এর মালিক হলো ফেসবুক ইনক। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে।

মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্‌স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়। সারাবিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন ৩০০ মিলিয়ন কার্যকরী সদস্য।

ফেসবুক তার চলার পথে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে।বাংলাদেশ, সিরিয়া, চায়না এবং ইরান সহ বেশ কয়েকটি দেশে এটা আংশিকভাবে কার্যকর আছে। এটার ব্যবহার সময় অপচয় ব্যাখ্যা দিয়ে কর্মচারীদের নিরুৎসাহিত করে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফেসবুক ওয়েবসাইট কে আইন জটিলতায় পড়তে হয়েছে বেশ কয়েকবার জুকেরবার্গের সহপাঠী কর্তৃক, তারা অভিযোগ এনেছেন যে ফেসবুক তাদের সোর্স কোড এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আত্মসাৎ করেছে।

ফেব্রুয়ারি ২০১৫ সালের হিসাব অনুযায়ী ফেসবুকের মূলধন ২১২ বিলিয়ন ডলারে গিয়ে উঠেছে।[৮]

Thursday, 3 December 2015

জাতীয় পরিচয় পত্র দিয়ে যদি ফেসবুকের একাউন্ট খুলতে হয়

জাতীয় পরিচয় পত্র দিয়ে যদি ফেসবুকের একাউন্ট খুলতে হয়

জাতীয় পরিচয় পত্র দিয়ে যদি ফেসবুকের একাউন্ট খুলতে হয়, কিছু অপরাধজনিত ঘটনায় কিছু সুবিধা প্রশাসন পাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু অন্যরকম ক্ষতিও হতে পারে।

যেসব সুবিধা পাওয়া যাবেঃ

১। অপরাধীরা ফেইক একাউন্ট ব্যবহার করতে পারবে না।
২। ফেসবুক দিয়ে মানুষ প্রতারণা করার হার কমে যাবে।
৩। অনলাইন ইভ-টিজিং এর মত ঘটনাগুলো কমে যাবে।
৪। সন্ত্রাস বা ত্রাস ঘটানোর জন্য ফেসবুকের ব্যবহার কমে যাবে।

কিন্তু কিছু বড় বড় সমস্যায় পড়ে যেতে পারে সবাই, যেগুলো রাষ্ট্রীয় নিরাপত্তায় আঘাত হানতে পারে - যেমন

১। বাংলাদেশের অগণিত মানুষের ব্যক্তিগত তথ্য, জাতীয় আইডির তথ্য এবং নাম্বার ফেসবুকের কাছে চলে যাবে। ফেসবুকের এই ডাটাগুলো কিন্তু ফেসবুকই মালিক। অর্থাৎ এই তথ্যগুলোকে ফেসবুক যেভাবে চাইতে সেভাবেই ব্যবহার করতে পারবে। যেমন ধরেন, তারা চাইলেই তথ্য গুলো যে কারো কাছে দিতে পারবে। ফেসবুকের কাছে সংরক্ষিত এই তথ্যগুলোর মালিক কিন্তু বাংলাদেশি সরকার হবে না। হবে ফেসবুক। আর এমন কোন পদ্ধতি অন্তত এখন পর্যন্ত ফেসবুক নেয়নি যেখানে প্রতি দেশের তথ্য রাখার জন্য ঐ দেশেই একটি সার্ভার থাকবে আর যার নিয়ন্ত্রণ থাকবে সে দেশের সরকারের হাতে। এধরনের কিছু মনে হয় না ফেসবুক কোনদিন করবে। আর এভাবেই বিদেশী রাষ্ট্রের হাতে চলে যাবে দেশের কোটি মানুষের ব্যক্তিগত তথ্য যা যে কোন ধরনের কাজে তারা লাগাতে পারবে।
২। ব্যক্তিগত তথ্যগুলো ফেসবুক নানা ধরনের ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবে বিশেষ করে বিজ্ঞাপনের ক্ষেত্রে। আর কামিয়ে নিয়তে পারবে কোটি কোটি ডলার মুনাফা আর সেই মুনাফা ভোগ করবে শুধু মাত্র ফেসবুক।
জাতীয় পরিচয়পত্রের তথ্য দিলে ফেসবুক এমনিতেই খুশী হবে। বরং এই কথা দিয়ে ফেসবুকের সাথে অনেক ডিল করা যাবে। কারণ তারা চায় বিশাল একটি তথ্যভাণ্ডার আর জাতীয় পরিচয় পত্রের তথ্যের উপর আর কিছু নেই। ফেসবুকের জন্য একটি একটি বড় প্লাস পয়েন্ট হলেও দেশের জন্য বা মানুষের জন্য খুব একটা সুখকর হবে না যদি সে তথ্যভাণ্ডারের এক্সেস, মালিক এবং সার্ভার বাংলাদেশে না হয়।
কোটি কোটি ব্যবহারকারীর মধ্যে সবাই তো আর অপরাধী না বা সন্ত্রাসী কাজে ফেসবুক ব্যবহার করে না। সামান্য কিছু মানুষ ফেসবুককে খারাপ কাজে ব্যবহার করে। বাকীরা সবাই এটিকে একটি যোগাযোগের মাধ্যম হিসেবেই নিয়েছে। অনেকটা টাইম পাস অথবা মতামত দেয়াড় জায়গা। এছাড়া ফেসবুকের তেমন কোন বড় উপকারিতা নেই। এটি বিনোদনের একটি মাধ্যমই বলা যেতে পারে এখন।
সবচেয়ে ভাল হত যদি বাংলাদেশে ফেসবুকের বিকল্প কিছু বানানো যেত যেটি অনেক ক্ষেত্রে দেশীয় প্রেক্ষাপটে ফেসবুককেও ছাড়িয়ে যেত। তাহলে আপনা-আপনি ফেসবুকের অপব্যবহার কমে যেত।
মার্ক জুকারবার্গ ইন্টারনেট ডট অর্গ দিয়ে পুরো পৃথিবীর সাইবার স্পেস দখল করে নিতে চেয়েছিল। যে কারণে সবজায়গায় ফ্রি ফেসবুক বলে ক্যমপেইন চালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু আদপে সেটি ছিল মনোপলি ব্যবসার শুরু আর অন্যান্য প্লাটফর্ম বা ওয়েবসাইটগুলোর শেষ হবার উপায়। কেননা, বিজ্ঞাপন হল ফেসবুকের একমাত্র চালিকা শক্তি আর সেই বিজ্ঞাপনের জন্য নেটওয়ার্ক যত বড় করা যায় আর যত বেশী মানুষের কাছে পৌঁছানো যায় ততই ফেসবুকের লাভ আর সেই সাথে যদি তাদের কাছে থাকে জাতীয় পরিচয় পত্রের মত গুরুত্ব পূর্ন তথ্য তাহলে তো কথাই নেই। টার্গেটেড বিজ্ঞাপনের বিশাল একটা বাজার খুলে যাবে ফেসবুকের জন্য আর মুনাফা গন্না হবে বিলিয়ন ডলারে। তাই প্রথম দিকে ইন্টারনেট অর্গ নিয়ে মানুষের মাতামাতি থাকলেও পরে সবাই ঠিকই বুঝতে পেরেছিল।
ফেসবুককে খুব রাষ্ট্রীয় পর্যায়ে অনেক বেশী গুরুত্ব দেয়া হয়ে যাচ্ছে - অন্তত ফ্রি তে মার্কেটিং হচ্ছে তাদের। এটাই তাদের চাই। অথচ এটা এমন কোন কিছু না। Its just a Website. Nothing more than that.

Friday, 20 November 2015

ফেসবুকের সমস্যা খুঁটিনাটি ব্যবহার শিখুন।

ফেসবুকের সমস্যা খুঁটিনাটি ব্যবহার শিখুন।

বাংলাদেশে এখন ১৬ লাখের বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকের খুঁটিনাটি জানা ব্যবহারকারীর জন্য জরুরি। কারণ, একদিকে আরও বেশি কার্যকরভাবে ফেসবুক ব্যবহার করা যাবে, আবার নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার দিকটাও দেখতে হবে। ফেসবুকের খুঁটিনাটি নিয়েই এ আয়োজন।

নাম পরিবর্তন:

ফেসবুকে নাম ও অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য পরিবর্তন করা যায়। এ জন্য প্রথমে facebook.com ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকতে হবে।ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন Name-এর ডান পাশের Edit-এ ক্লিক করে নতুন নাম লিখে Save Changes-এ ক্লিক করুন।

ব্যবহারকারীর নাম যুক্ত করা:

অনেকেই ফেসবুকে আলাদা একটা নাম (ইউজারনেম) ব্যবহার করে থাকেন। ইউজারনেম ব্যবহার করলে ফেসবুকে কাউকে সহজেই খুঁজে পাওয়া যায় এবং নিজের একটি আলাদা ফেসবুক ঠিকানা (লিংক) হয়। ফেসবুকে ঢোকার (লগ-ইন) সময় ই-মেইল ঠিকানার পরিবর্তে এই ইউজারনেম ব্যবহার করা যায়। ইউজারনেম যোগ করার জন্য প্রথমে Account/Account Settings-এ ক্লিক করুন। নতুন পেজ এলে সেখান থেকে Username-এর ডান পাশের Edit-এ ক্লিক করুন। Username বক্সে কোনো নাম লিখুন (কমপক্ষে পাঁচটি বর্ণের)।. নামটি ফাঁকা থাকলে Save Changes-এ ক্লিক করুন। আর ফাঁকা না থাকলে অন্য নাম দিয়ে আবার চেষ্টা করুন। ধরুন, আপনি ইউজারনেম নির্বাচন করেছেন djuicelife, তাহলে আপনার ফেসবুকের ঠিকানা হবে http://www.facebook.com/djuicelife

ই-মেইল ঠিকানা বদলানো:

ফেসবুকে ই-মেইল ঠিকানা বদলের জন্য Account Settings-এ যেতে হবে।এখন Email-এর ডান পাশের Edit-এ ক্লিক করুন। এখন Add another email-এ ক্লিক করুন। New Email : বক্সে নতুন ই-মেইল ঠিকানা লিখে Save Changes-এ ক্লিক করুন। তখন ফেসবুক পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড লিখে Save Changes-এ ক্লিক করুন। এখন আপনার নতুন ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে। ওই মেইলে ক্লিক করলেই ফেসবুকে নতুন ই-মেইল ঠিকানাটা যোগ হবে। এখন আপনি দুটি ই-মেইল ঠিকানার যেকোনো একটি দিয়েই ফেসবুকে ঢুকতে পারবেন।

পাসওয়ার্ড পরিবর্তন:

ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন Password-এর ডান পাশের Edit-এ ক্লিক করে আগের পাসওয়ার্ড এবং দুবার নতুন পাসওয়ার্ড লিখে Save Changes-এ ক্লিক করুন। পাসওয়ার্ড লেখার সময় বর্ণ ও সংখ্যার মিশ্রণ থাকলে ভালো হয়।

নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়া:

ফেসবুকে অনেকের নামের পাশে কলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যায়, আবার অনেকের দেখা যায় না। এগুলো হচ্ছে একেকটা নেটওয়ার্ক। কেউ যদি তাঁর নামের পাশে কোনো নেটওয়ার্ক যুক্ত করতে চান, তাহলে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন পেজ এলে সেখান থেকে Networks-এর ডান পাশে Edit-এ ক্লিক করুন। এখন Join another Network-এ ক্লিক করে Network name বক্সে কোনো নাম লিখে Save Changes-এ ক্লিক করুন। এভাবে আপনি একাধিক নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত হতে পারবেন।

ফেসবুকে অন্য অ্যাকাউন্ট:

ফেসবুকে আপনার প্রোফাইলে ইয়াহু, জিমেইল, মাইস্পেস ইত্যাদির ঠিকানা যোগ করতে পারেন। এ জন্য লিংকড অ্যাকাউন্টসের ডান পাশের Edit-এ ক্লিক করে অন্য অ্যাকাউন্টগুলোর ঠিকানা লিখে দিলেই চলবে।

ফেসবুক বাংলায়:
ফেসবুকের সব লেখা ইংরেজিতে। তবে আশার কথা, চাইলে ফেসবুকের সব লেখা বাংলায় পরিবর্তন করতে পারেন। এ জন্য প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন পেজ এলে নিচে থেকে Language-এর ডান পাশে Edit-এ ক্লিক করুন। এখন Choose Primary-তে English (US)-এর পরিবর্তে বাংলা সিলেক্ট করে Save Changes-এ ক্লিক করুন। দেখবেন সব ফেসবুক বাংলা হয়ে গেছে। আবার ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে বাংলার পরিবর্তে English (US) সিলেক্ট করে Save Changes-এ ক্লিক করুন।

রেখে দিন দরকারি জিনিস:

অজকাল প্রায়ই ই-মেইল ঠিকানা, ফেসবুক অ্যাকাউন্ট চুরি (হ্যাকড) হওয়ার কথা শোনা যায়। আপনি হয়তো অনেক দিন ধরে ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকে আপনার অনেক গুরুত্বপূর্ণ ছবি, তথ্য ও আপনার অনেক বন্ধু আছে। কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি চুরি হয়ে যায় বা কোনো কারণে নিষ্ক্রিয় (ডিজেবল) হয়ে যায়, তখন সবকিছুই হারিয়ে যাবে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং বা ডিজেবল হলেও যাতে কোনো তথ্য হারাতে না হয়, এ জন্য ফেসবুকের ব্যাকআপ রাখতে পারেন। ফেসবুকের ব্যাকআপ রাখার জন্য প্রথমে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download a copy-এ ক্লিক করুন। নতুন পেজ এলে Start My Archive-এ ক্লিক করুন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি ব্যাকআপ প্রোফাইল তৈরি হতে থাকবে। ব্যাকআপ প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে। তারপর আবার Account থেকে Account Settings-এ ক্লিক করে