অন পেজ অপটিমাইজেশন কি?
সাধারন ভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে আমরা ২ ভাগে ভাগ করতে পারি।
- ১।অন পেজ অপটিমাইজেশন (On-Page Optimization)
- ২।অফ পেজ আপটইমাইজেশন (Off-Page Optimization)
আমরা একটু গভীর ভাবে বিষয়টিকে চিন্তা করার চেষ্টা করি।
অন-পেজ অপটিমাইজেশন এর বিষয়বস্তু
- ১।মেটা ট্যাগের ব্যবহার
- ২।টাইটেলে ট্যাগের ব্যবহার
- ৩।কী-ওয়ার্ড ট্যাগের ব্যবহার
- ৪।Description ট্যাগের ব্যবহার
- ৫।ALT ট্যাগের ব্যবহার
- ৬।h1-h6 ট্যাগের ব্যবহার
- ৭।পেজ - ফাইলের নামকরন
- ৮।কী ওয়ার্ড সমৃদ্ধ কনটেন্ট বনানো
- ৯।XML Sitemaps তৈরী করণ ইত্যাদি।
১। মেটা ট্যাগ
মেটা ট্যাগ ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
- ১। মেটা ট্যাগ SERPs (Search Engine Result Page) সার্চ ইঞ্জিনের রেজাল্টের পেজে সাইটের তথ্য সরবারাহ করতে সাহায্যে করে।
- ২। মেটা ট্যাগের মাধ্যমে আপনার ওয়েব সাইটকে SEO তে ভাল স্থানে রাখার পাশাপাশি সাইটের অন্যান্য অংশ বিভিন্ন ভিজিটরদের কাছে প্রকাশ পায়।
এবার আসি মেটা ট্যাগের বর্ণনায়।
২।টাইটেল মেটা ট্যাগের ব্যবহার
- ১। টাইটেলকে ৬৫ অক্ষরের মধ্যে রাখুন।
- ২। যথাসম্ভব ছোট করে টাইটেল দিন, আবার বেশি ছোট করতে গিয়ে অদ্ভুত করে ফেলার দরকার নেই।টাইটেল আপনার দেয়া টার্গেটকৃত কীওয়ার্ডটি ব্যবহার করুন।
- ৩। এ ধরণের চিহ্ন যেমন- ( @, #,!,%,^,() ....) ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
- ৪।টাইটেল ট্যাগটিকে এমন ভাবে লিখবেন যাতে করে যে কেউ আপনার টাইটেল পড়ে সাইটে প্রবেশ করতে আগ্রহী হয়।
৩।কী-ওয়ার্ড ট্যাগের ব্যবহার
৪।Description ট্যাগের ব্যবহার
- ১। আপনার Description টি ২৫০ অক্ষরের মধ্যে রাখুন।কেননা প্রায় সকল সার্চ ইঞ্জিন ২৫০ অক্ষরের বেশী তাদের SERPs পেজে প্রকাশ করে না।
- ২।এই ট্যাগে বানান যেন ভুল যায় না সেদিকে খেয়াল রাখুন।
- ৩।ট্যাগটিতে আপনার পছন্দের কী-ওয়ার্ড লিখুন।তবে খেয়াল রাখবেন কোন কী-ওয়ার্ড বা বিষয় যেমন ৩ বারের বেশি ব্যবহার না করা হয়।
আগামী অংশে যা থাকছে।
- ৬।h1-h6 ট্যাগের ব্যবহার
- ৭।পেজ - ফাইলের নামকরন
- ৮।কী ওয়ার্ড সমৃদ্ধ কনটেন্ট বনানো
- ৯।XML Sitemaps তৈরী করণ ইত্যাদি।



